যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে পোষা কুকুরের হামলায় মাত্র এক সপ্তাহ বয়সি নবজাতক জেসন অ্যান্থনি ওয়েভারের মৃত্যুর ঘটনায় শিশুটির বাবা অস্টিন কিনসেকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
অস্টিন কিনসে পুলিশকে জানান, তিনি শিশুটির সাথে একই ঘরে বসে ভিডিও গেম খেলছিলেন এবং পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে অল্প সময়ের জন্য বাইরে যান।
তদন্তকারীরা জানান, মার্কল এলাকার ওই বাড়িটি চরম নোংরা, পোকা-মাকড় ও আবর্জনায় ভরা ছিল এবং চলাচলের অনুপযোগী হওয়ায় পরবর্তীতে বাড়িটিকে খালি ঘোষণা করা হয়। পরিবারের সদস্যরা আগে কুকুরটিকে শান্ত দাবি করলেও পরে স্বীকার করেন যে এর আক্রমণাত্মক আচরণ ও পূর্বে মানুষকে কামড়ানোর ইতিহাস ছিল।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে পোষা কুকুরের হামলায় মাত্র এক সপ্তাহ বয়সি নবজাতক জেসন অ্যান্থনি ওয়েভারের মৃত্যুর ঘটনায় শিশুটির বাবা অস্টিন কিনসেকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
অস্টিন কিনসে পুলিশকে জানান, তিনি শিশুটির সাথে একই ঘরে বসে ভিডিও গেম খেলছিলেন এবং পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে অল্প সময়ের জন্য বাইরে যান।
তদন্তকারীরা জানান, মার্কল এলাকার ওই বাড়িটি চরম নোংরা, পোকা-মাকড় ও আবর্জনায় ভরা ছিল এবং চলাচলের অনুপযোগী হওয়ায় পরবর্তীতে বাড়িটিকে খালি ঘোষণা করা হয়। পরিবারের সদস্যরা আগে কুকুরটিকে শান্ত দাবি করলেও পরে স্বীকার করেন যে এর আক্রমণাত্মক আচরণ ও পূর্বে মানুষকে কামড়ানোর ইতিহাস ছিল।

আপনার মতামত লিখুন