বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তৈরি হওয়া চরম জ্বালানি সংকট সামাল দিতে বিয়েবাড়িতে ‘এক পদ’ বা একটি মাত্র খাবার পরিবেশনসহ একাধিক কঠোর বিধিনিষেধ জারি করেছে পাকিস্তানের শাহবাজ শরিফ সরকার। নতুন এই নির্দেশনায় সরকারি দপ্তরের তেল ব্যবহারের কোটা ৫০ শতাংশ হ্রাস, নতুন গাড়ি কেনা সম্পূর্ণ বন্ধ এবং আগামী তিন মাস সরকারি কর্মকর্তাদের বিদেশযাত্রার ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও সরকারি দপ্তরের সব বৈঠক অনলাইনে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
অপচয় ও জ্বালানি খরচ কমাতে রাত ৯টার মধ্যে সব দোকানপাট ও শপিংমল, রাত ১০টার মধ্যে বিয়ের অনুষ্ঠান এবং রাত ১১টার মধ্যে রেস্তোরাঁ বন্ধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল, ফার্মেসি ও পেট্রোল পাম্পের মতো জরুরি সেবাগুলো এই কড়াকড়ির বাইরে থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, সাধারণ মানুষের ওপর চাপ না বাড়িয়ে সরকারি ব্যয় সংকোচন ও সাশ্রয়ের লক্ষ্যেই মূলত এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন