ঢাকা নিউজ

‎বেগমগঞ্জ ৫নং ছয়ানী ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

‎নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৮ নং ওয়ার্ডে।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আয়োজিত এ সমাবেশে ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎সমাবেশে উপস্থিত ছিলেন ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি নুরনবী চৌধুরী এবং সাবেক সহসভাপতি এম. আলাউদ্দিন। এ ছাড়া বেগমগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
‎
‎এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
‎
‎স্থানীয় পর্যায়ে জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

‎বেগমগঞ্জ ৫নং ছয়ানী ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

‎নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৮ নং ওয়ার্ডে।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আয়োজিত এ সমাবেশে ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎সমাবেশে উপস্থিত ছিলেন ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি নুরনবী চৌধুরী এবং সাবেক সহসভাপতি এম. আলাউদ্দিন। এ ছাড়া বেগমগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
‎
‎এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
‎
‎স্থানীয় পর্যায়ে জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ