নোয়াখালীর সেনবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবির যৌথ অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ এবং ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত সেনবাগ উপজেলার গাজীর হাট বাজার এলাকায় ফেনী-সোনাইমুড়ী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মদনপুর এলাকার হাবিবুর রহমান (২৬) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার মইশাই এলাকার তাইজুল ইসলাম (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা বিদেশি মদের মধ্যে রয়েছে রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি ১২ বোতল, ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি ১২ বোতল এবং রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি ২৪ বোতল। পাশাপাশি উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে সেনবাগ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
মাদক চোরাচালান ও মাদক কারবারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন