ঢাকা নিউজ

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি প্রস্তাব এবং চরম অনিশ্চয়তা

ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চললেও প্রধান ইস্যুগুলোতে দুই দেশ এখনো একমত হতে পারেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মার্কিন প্রশাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি দীর্ঘ ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে।

গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রতিনিধি দল এই প্রস্তাব উত্থাপন করে। এর বিনিময়ে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশ্বাস দেওয়া হলেও দেশটি ২০ বছরের পরিবর্তে মাত্র ৫ বছর কার্যক্রম স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধের অন্যতম লক্ষ্য ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা হলেও তেহরান একে বরাবরই শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে দাবি করে আসছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ করেছেন।

আলোচনায় পারমাণবিক ইস্যুর পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়টিও বড় প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসেছে। ভ্যান্স স্পষ্ট করেছেন যে ওয়াশিংটন তাদের ‘রেড লাইন’ নির্ধারণ করে দিয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের ওপর।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান থেকে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া ট্রাম্পের অন্যতম প্রধান শর্ত। এই পরিস্থিতিতে রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত কোনো পক্ষ তা কার্যকর করার উদ্যোগ নেয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি প্রস্তাব এবং চরম অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চললেও প্রধান ইস্যুগুলোতে দুই দেশ এখনো একমত হতে পারেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মার্কিন প্রশাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি দীর্ঘ ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে।

গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রতিনিধি দল এই প্রস্তাব উত্থাপন করে। এর বিনিময়ে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশ্বাস দেওয়া হলেও দেশটি ২০ বছরের পরিবর্তে মাত্র ৫ বছর কার্যক্রম স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধের অন্যতম লক্ষ্য ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা হলেও তেহরান একে বরাবরই শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে দাবি করে আসছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ করেছেন।

আলোচনায় পারমাণবিক ইস্যুর পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়টিও বড় প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসেছে। ভ্যান্স স্পষ্ট করেছেন যে ওয়াশিংটন তাদের ‘রেড লাইন’ নির্ধারণ করে দিয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের ওপর।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান থেকে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া ট্রাম্পের অন্যতম প্রধান শর্ত। এই পরিস্থিতিতে রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত কোনো পক্ষ তা কার্যকর করার উদ্যোগ নেয়নি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ