ঢাকা নিউজ

কিম জং উনের উপস্থিতিতে উত্তর কোরিয়ার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার একটি নৌ-বিধ্বংসী জাহাজ থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। গত রোববার পরিচালিত এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যক্রমটি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে তদারকি করেছেন বলে মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রায় দুই ঘণ্টারও বেশি সময় আকাশে উড়েছিল এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৩ মিনিট উড্ডয়ন করে। ক্ষেপণাস্ত্রগুলো ‘কোরীয় পশ্চিম সাগরের’ নির্ধারিত কক্ষপথ ধরে উড়ে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এই পরীক্ষাগুলো উত্তর কোরিয়ার নৌ-বহরের ৫ হাজার টনের শক্তিশালী ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ থেকে চালানো হয়। কিম জং উন নৌ-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দূর থেকে এই পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তিনি এ সময় গভীর সন্তোষ প্রকাশ করেন।

বর্তমানে নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্রশস্ত্র সম্পর্কেও কিম জং উনকে মঙ্গলবার অবহিত করা হয়েছে এবং তিনি এ বিষয়ে একটি ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে’ পৌঁছেছেন। তিনি আবারও জোর দিয়ে উল্লেখ করেন যে, দেশের পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করাই এখন উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কিম জং উনের উপস্থিতিতে উত্তর কোরিয়ার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উত্তর কোরিয়ার একটি নৌ-বিধ্বংসী জাহাজ থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। গত রোববার পরিচালিত এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যক্রমটি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে তদারকি করেছেন বলে মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রায় দুই ঘণ্টারও বেশি সময় আকাশে উড়েছিল এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৩ মিনিট উড্ডয়ন করে। ক্ষেপণাস্ত্রগুলো ‘কোরীয় পশ্চিম সাগরের’ নির্ধারিত কক্ষপথ ধরে উড়ে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এই পরীক্ষাগুলো উত্তর কোরিয়ার নৌ-বহরের ৫ হাজার টনের শক্তিশালী ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ থেকে চালানো হয়। কিম জং উন নৌ-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দূর থেকে এই পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তিনি এ সময় গভীর সন্তোষ প্রকাশ করেন।

বর্তমানে নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্রশস্ত্র সম্পর্কেও কিম জং উনকে মঙ্গলবার অবহিত করা হয়েছে এবং তিনি এ বিষয়ে একটি ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে’ পৌঁছেছেন। তিনি আবারও জোর দিয়ে উল্লেখ করেন যে, দেশের পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করাই এখন উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ