প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বর্তমান সুযোগ কাজে লাগিয়ে এলাকার মানুষ যদি বিদেশে যেতে না পারে, তবে মন্ত্রী হিসেবে এটি তার জন্য বড় আক্ষেপের বিষয় হয়ে থাকবে। মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিদেশে যাওয়ার প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী জুড়ীতে একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন। এই কেন্দ্রে মধ্যপ্রাচ্য, জাপান ও ইউরোপের দেশগুলোর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ভাষা শিক্ষা কোর্স চালু করার ওপর তিনি বিশেষ জোর দেন। তিনি মনে করেন, ন্যূনতম ভাষাগত দক্ষতা থাকলে বাংলাদেশিদের জন্য বিশ্ববাজারে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে মন্ত্রী স্থানীয় কৃষিপণ্যের প্রশংসা করে এর উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, জুড়ীর উৎপাদিত মিষ্টি কুমড়া, তরমুজ ও লেবুসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বিশ্বদরবারে এই অঞ্চলকে পরিচিত করা সম্ভব। কৃষকরা যাতে তাদের পণ্যের সঠিক মূল্য পান, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন