ঢাকা নিউজ

জুলাই হত্যাকাণ্ডে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ শুনানি অনুষ্ঠিত হবে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের এই শুনানিতে কারাবন্দি আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে বুধবার এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করায় ট্রাইব্যুনাল আজকের নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের উসকানি ও প্রত্যক্ষ উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো নিরীহ মানুষের ওপর গুলি চালায়। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।

এই মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত ১৮ জানুয়ারি আদালত এই মামলার ২৮ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জুলাই হত্যাকাণ্ডে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ শুনানি অনুষ্ঠিত হবে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের এই শুনানিতে কারাবন্দি আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে বুধবার এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করায় ট্রাইব্যুনাল আজকের নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের উসকানি ও প্রত্যক্ষ উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো নিরীহ মানুষের ওপর গুলি চালায়। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।

এই মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত ১৮ জানুয়ারি আদালত এই মামলার ২৮ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ