প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে এবং সব ধরনের সরকারি সহায়তা ও প্রণোদনা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নুর উল্লেখ করেন, সরকারি সহায়তা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষি কার্ডের প্রবর্তন করা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড প্রদান এবং ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানিত করার বিষয়টিও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে তিনি আশ্বস্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন