ঢাকা নিউজ

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভায় নতুন বিধিনিষেধ: ভার্চুয়ালি যুক্ত হওয়ার কড়া নির্দেশ

ছবি : সংগৃহীত

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের আয়োজিত এসব কর্মসূচিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত হওয়ার পরিবর্তে ভার্চুয়ালি যুক্ত হতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহার করার মাধ্যমে যানবাহনের জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে তেলের সাশ্রয় করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে। এর মাধ্যমে প্রশাসনিক কাজে গতিশীলতা বজায় রাখার পাশাপাশি সরকারি যানবাহনের জ্বালানি খরচ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সরকারের এই পদক্ষেপটি বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির নেতিবাচক প্রভাব থেকে অভ্যন্তরীণ অর্থনীতিকে সুরক্ষা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভায় নতুন বিধিনিষেধ: ভার্চুয়ালি যুক্ত হওয়ার কড়া নির্দেশ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের আয়োজিত এসব কর্মসূচিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত হওয়ার পরিবর্তে ভার্চুয়ালি যুক্ত হতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহার করার মাধ্যমে যানবাহনের জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে তেলের সাশ্রয় করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে। এর মাধ্যমে প্রশাসনিক কাজে গতিশীলতা বজায় রাখার পাশাপাশি সরকারি যানবাহনের জ্বালানি খরচ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সরকারের এই পদক্ষেপটি বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির নেতিবাচক প্রভাব থেকে অভ্যন্তরীণ অর্থনীতিকে সুরক্ষা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ