যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন আলোচনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই দিনের মধ্যে ইসলামাবাদে বড় ধরনের অগ্রগতির আভাস দিলেও ইরান জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বুধবার (১৫ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানায়, নতুন করে কোনো বৈঠকের বিষয় এখন পর্যন্ত নিশ্চিত হয়নি।
যদিও তেহরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক বার্তা আদান-প্রদান চলছে এবং পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত করেনি। অথচ ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান যুদ্ধ ‘প্রায় শেষের পথে’। ট্রাম্পের ভাষায়, "আমি মনে করি এটি প্রায় শেষ। খুব কাছাকাছি শেষ হয়ে এসেছে।"
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান বর্তমানে একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "এখন যদি আমরা থেমে যাই, তবে তাদের দেশ পুনর্গঠনে ২০ বছর সময় লেগে যাবে।" সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাৎকারের একটি অংশে দেখা যায়, ট্রাম্প বারবার এই সংঘাতকে অতীতকাল হিসেবে উল্লেখ করছেন এবং উপস্থাপকের প্রশ্নের জবাবে সরাসরি বলছেন—"এটা শেষ।"
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের এমন নাটকীয় দাবির বিপরীতে ইরানের এই নিরবতা এবং তথ্যের অভাব মধ্যপ্রাচ্যের সংকটকে আরও রহস্যময় করে তুলেছে। ২২ এপ্রিলের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন