ঢাকা নিউজ

রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও জ্বালানি মেলেনি বলে সংসদে ক্ষোভ জামায়াত এমপির

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জ্বালানি সংকটের তীব্রতা তুলে ধরেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন। বুধবার সংসদের চতুর্দশ দিনে তিনি আক্ষেপ করে জানান, গত রাতে ২টা পর্যন্ত রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি নিজের গাড়ির জন্য তেল পাননি। এ সময় রসিকতা করে তিনি বলেন, বাইরে জ্বালানি তেলের তীব্র সংকট থাকলেও মহান সংসদে প্রচুর 'তৈলমর্দন' বা তেলের অপচয় হচ্ছে।

সংসদ সদস্য কামাল হোসেন তাঁর বক্তব্যে ডেমরা-যাত্রাবাড়ী এলাকার যানজট ও চাঁদাবাজির চিত্রও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, মেইন রাস্তা লিজ দেওয়ার কারণে যত্রতত্র চাঁদা তোলা হচ্ছে, যা যানজট ও জনদুর্ভোগের অন্যতম কারণ। গত ফ্যাসিবাদের সময় থেকে শুরু করে বর্তমান সরকারের সময় পর্যন্ত চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে নূরে আলম খাইরুল নামে একজনকে প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

শিক্ষা খাতের অসংগতি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, যেখানে ৭২ জন শিক্ষক প্রয়োজন সেখানে ১৪২ জন শিক্ষক কর্মরত থাকা রহস্যজনক। কামাল হোসেন জোর দিয়ে বলেন, উন্নয়ন কোনো দলীয় বিষয় নয়, বরং এটি জনগণের মৌলিক অধিকার। তিনি তাঁর বক্তব্যে নিজের রাজনৈতিক জীবনের সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে তাঁকে ৮৫৩ দিন জেল খাটতে হয়েছে। পুনরায় যাতে দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেজন্য তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি গণভোটের যৌক্তিকতা তুলে ধরেন এবং ১৯৭৭ সালের গণভোটের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন। তিনি স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান যেন দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। কামাল হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৮০ দিনের নির্ধারিত মেয়াদের মধ্যে যদি সংস্কার পরিষদ আহ্বান করা না হয়, তবে আইনি জটিলতায় মহান সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও জ্বালানি মেলেনি বলে সংসদে ক্ষোভ জামায়াত এমপির

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জ্বালানি সংকটের তীব্রতা তুলে ধরেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন। বুধবার সংসদের চতুর্দশ দিনে তিনি আক্ষেপ করে জানান, গত রাতে ২টা পর্যন্ত রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি নিজের গাড়ির জন্য তেল পাননি। এ সময় রসিকতা করে তিনি বলেন, বাইরে জ্বালানি তেলের তীব্র সংকট থাকলেও মহান সংসদে প্রচুর 'তৈলমর্দন' বা তেলের অপচয় হচ্ছে।

সংসদ সদস্য কামাল হোসেন তাঁর বক্তব্যে ডেমরা-যাত্রাবাড়ী এলাকার যানজট ও চাঁদাবাজির চিত্রও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, মেইন রাস্তা লিজ দেওয়ার কারণে যত্রতত্র চাঁদা তোলা হচ্ছে, যা যানজট ও জনদুর্ভোগের অন্যতম কারণ। গত ফ্যাসিবাদের সময় থেকে শুরু করে বর্তমান সরকারের সময় পর্যন্ত চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে নূরে আলম খাইরুল নামে একজনকে প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

শিক্ষা খাতের অসংগতি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, যেখানে ৭২ জন শিক্ষক প্রয়োজন সেখানে ১৪২ জন শিক্ষক কর্মরত থাকা রহস্যজনক। কামাল হোসেন জোর দিয়ে বলেন, উন্নয়ন কোনো দলীয় বিষয় নয়, বরং এটি জনগণের মৌলিক অধিকার। তিনি তাঁর বক্তব্যে নিজের রাজনৈতিক জীবনের সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে তাঁকে ৮৫৩ দিন জেল খাটতে হয়েছে। পুনরায় যাতে দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেজন্য তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি গণভোটের যৌক্তিকতা তুলে ধরেন এবং ১৯৭৭ সালের গণভোটের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন। তিনি স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান যেন দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। কামাল হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৮০ দিনের নির্ধারিত মেয়াদের মধ্যে যদি সংস্কার পরিষদ আহ্বান করা না হয়, তবে আইনি জটিলতায় মহান সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ