চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত ছয় দিনের সরকারি ছুটির অনুমোদন দিয়েছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, ২৬ মে পবিত্র হজ বা আরাফাতের দিন এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদ এই সম্ভাব্য সময়সূচি অনুযায়ী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিন ছুটির ঘোষণা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিল রেখে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। দেশটিতে সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার হওয়ায় ঈদের সাধারণ ছুটির সঙ্গে এই অবকাশ যুক্ত হয়ে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। মূলত হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরদিন থেকেই কোরবানির ঈদের মূল উৎসব শুরু হবে।
সাধারণত ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে ২০২৬ সালের ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ঈদের চূড়ান্ত তারিখ জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে এবং পরবর্তীতে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করবে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন