বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষায় এবং সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হজ টিমের সদস্যদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র চলছে, যা মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে।
হজ টিমের সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সেবা করা একটি সৌভাগ্যের বিষয় এবং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। তিনি সদস্যদের প্রকৃত ‘খাদেম’ হিসেবে কাজ করার আহ্বান জানান এবং স্পষ্ট করে বলেন যে, হাজিদের সেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না। যারা ভালো কাজ করবেন, তাদের পরবর্তী বছরেও সুযোগ দেওয়া হবে; কিন্তু দায়িত্ব অবহেলাকারীদের মক্কা থেকে সরাসরি দেশে ফেরত পাঠানো হবে।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী হজযাত্রীদের যথাযথ খেদমত নিশ্চিত করার বিষয়ে জোর দিলে উপস্থিত সদস্যরা হাত তুলে তাঁদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রশিক্ষণে পাওয়ার পয়েন্টের মাধ্যমে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, কারিগরি ও চিকিৎসক টিমের সদস্যদের দায়িত্ব ও কর্তব্যগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। মূলত হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এই টিমের প্রধান লক্ষ্য বলে জানানো হয়।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ অনুবিভাগের বিভিন্ন টিমের কাজের গুরুত্ব ও সমন্বয়ের ওপর বিশেষ আলোকপাত করেন।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন