ঢাকা নিউজ

নোয়াখালীতে ১২শ লিটার পেট্রোলসহ আটক ৩

নোয়াখালীতে ১২শ লিটার পেট্রোলসহ আটক ৩
ছবি : সংগৃহীত

নোয়াখালী পৌরসভা এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেলে সুধারাম থানাধীন লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেলের ড্রাম পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান জব্দ এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—লক্ষ্মীনারায়ণপুর এলাকার মো. মুসফিকুর রহমান মাহি (১৯), মাহমুদুল হাসান (২৬) এবং মধুসূদনপুর গ্রামের মো. মঞ্জুর আলম (৫৩)। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল হাজী আসমত উল্যার বাড়ির জনৈক আবুল খায়েরের বসত ঘরে হানা দিয়ে অবৈধভাবে মজুদ করা এই বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পায়।

নোয়াখালী জেলা ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. মহি উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত করে এবং আইন লঙ্ঘন করে এই পেট্রোল মজুদ করা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার জানান, জেলায় কালোবাজারি ও মজুদদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও ডিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে ১২শ লিটার পেট্রোলসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালী পৌরসভা এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেলে সুধারাম থানাধীন লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেলের ড্রাম পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান জব্দ এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—লক্ষ্মীনারায়ণপুর এলাকার মো. মুসফিকুর রহমান মাহি (১৯), মাহমুদুল হাসান (২৬) এবং মধুসূদনপুর গ্রামের মো. মঞ্জুর আলম (৫৩)। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল হাজী আসমত উল্যার বাড়ির জনৈক আবুল খায়েরের বসত ঘরে হানা দিয়ে অবৈধভাবে মজুদ করা এই বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পায়।

নোয়াখালী জেলা ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. মহি উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত করে এবং আইন লঙ্ঘন করে এই পেট্রোল মজুদ করা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার জানান, জেলায় কালোবাজারি ও মজুদদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও ডিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ