ঢাকা নিউজ

হরমুজ প্রণালি অবরোধ: চীনের সেমিকন্ডাক্টর ও চিকিৎসা খাতে চরম বিপর্যয়

ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ায় গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম হিলিয়াম সংকটের মুখে পড়েছে চীন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির ফলে দেশটিতে হিলিয়ামের দাম মাত্র কয়েক দিনে দ্বিগুণ হয়েছে এবং সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সিএনএন-এর এক প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, হিলিয়ামের এই দীর্ঘমেয়াদী ঘাটতি চীনের সেমিকন্ডাক্টর (চিপ) শিল্প এবং চিকিৎসা খাতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। চিপ তৈরির কারখানাগুলো কাঁচামালের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা ইলেকট্রনিক্স থেকে শুরু করে অটোমোবাইল শিল্প পর্যন্ত পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া এমআরআই-এর মতো গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী মেডিকেল ইমেজিং ব্যবস্থাও হিলিয়ামের অভাবে ব্যাহত হচ্ছে।

চীনের এই সংকটের মূল কারণ দেশটির আমদানিনির্ভরতা। চীনের মোট হিলিয়াম চাহিদার ৫৪ শতাংশ এবং বিশ্বের এক-তৃতীয়াংশ সরবরাহ আসে কাতার থেকে। কিন্তু চলমান যুদ্ধের প্রভাবে কাতারের হিলিয়াম উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এবং জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতির কারণে এই সরবরাহ ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। সাংহাই ভিত্তিক প্রতিষ্ঠান ‘টাইডালওয়েভ সলিউশনস’ জানিয়েছে, বর্তমানে সরবরাহকারীদের অবস্থা এতটাই শোচনীয় যে, চড়া দাম দিলেও বিক্রির মতো হিলিয়াম কারো কাছে অবশিষ্ট নেই।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া এবং ট্রাম্প প্রশাসনের হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। জ্বালানি খাতে চীন কিছুটা স্বনির্ভরতা অর্জন করলেও হিলিয়ামের ক্ষেত্রে এই চরম পরনির্ভরশীলতা দেশটির অর্থনীতির জন্য একটি বড় ‘দুর্বলতা’ হিসেবে প্রকাশ পেয়েছে। নিকট ভবিষ্যতে এই সংকটের কোনো কার্যকর সমাধান না আসায় চীনের প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে বড় ধরণের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি অবরোধ: চীনের সেমিকন্ডাক্টর ও চিকিৎসা খাতে চরম বিপর্যয়

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ