ঢাকা নিউজ

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

ছবি : সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমিন জামাল সিকদারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী নিশাত জাহান ছবি। শনিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি ও একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিশাত জাহান জানান, ১৯৯৫ সালে প্রেমের সম্পর্কের জেরে ধর্ম পরিবর্তন করে তিনি জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে চাপ দেওয়া হতো এবং তিনি বাবার বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকা ও চার ভরি স্বর্ণ এনে স্বামীকে দিতে বাধ্য হন। তাদের একটি পুত্রসন্তান থাকা সত্ত্বেও পারিবারিক নানা বিরোধের জেরে তাকে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে নিশাত জাহান অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গেছে এবং তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। বর্তমানে তিনি ও তার সন্তান প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন। তিনি নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বামীর বাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি সহযোগিতা চেয়েছেন।

তবে অভিযুক্ত বিএনপি নেতা জামাল সিকদার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, তার বিরুদ্ধে ওঠা নির্যাতনের এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমিন জামাল সিকদারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী নিশাত জাহান ছবি। শনিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি ও একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিশাত জাহান জানান, ১৯৯৫ সালে প্রেমের সম্পর্কের জেরে ধর্ম পরিবর্তন করে তিনি জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে চাপ দেওয়া হতো এবং তিনি বাবার বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকা ও চার ভরি স্বর্ণ এনে স্বামীকে দিতে বাধ্য হন। তাদের একটি পুত্রসন্তান থাকা সত্ত্বেও পারিবারিক নানা বিরোধের জেরে তাকে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে নিশাত জাহান অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গেছে এবং তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। বর্তমানে তিনি ও তার সন্তান প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন। তিনি নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বামীর বাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি সহযোগিতা চেয়েছেন।

তবে অভিযুক্ত বিএনপি নেতা জামাল সিকদার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, তার বিরুদ্ধে ওঠা নির্যাতনের এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ