দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি (UNESCO-APCIC) এর পক্ষ থেকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৩ থেকে ১৫ মে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে এই সেশনে যোগদানের জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসির (GIC) অন্তর্গত ডব্লিউএইচআরসিএফ (WHRCF) সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্করে এক ইমেইল বার্তার মাধ্যমে তাকে এই আমন্ত্রণ জানান। আসিফ মাহমুদের অংশগ্রহণ শহরগুলোর মধ্যে সক্রিয় সহযোগিতা ও নতুন সম্ভাবনা অন্বেষণে সহায়ক হবে বলে আয়োজক সংস্থা মনে করছে।
ইউনেস্কো-এপিসিআইসি মূলত এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই নগর পরিবেশ নিশ্চিত করতে কাজ করে থাকে। শহরগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক নগরায়ণের সেরা পদ্ধতিগুলো শেয়ার করার লক্ষ্যে এই ফোরামটি একটি শক্তিশালী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
উল্লেখ্য, এই সংস্থাটি ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস (ICCAR)-এর সাতটি আঞ্চলিক জোটের অন্যতম। ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী নগর উন্নয়নে কাজ করে আসা এই সংগঠনের এই সেশনে আসিফ মাহমুদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন