ফেনীর সোনাগাজীতে মাদক ও চাঁদাবাজি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে পৃথক দুটি সংঘর্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কাজীরহাট ও লক্ষ্মীপুর গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে যুবদল কর্মী মোহাম্মদ সুমন, হারুন ও ফয়সাল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজারে চুরিতে বাধা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। জসিমের অভিযোগ, যুবদল কর্মী বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার চেষ্টা করে। সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন জানান, ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট কারণে এসব ঘটনা ঘটেছে, তবে মাদকের প্রতিবাদ করায় জসিমের ওপর হামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম আরও জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই দুটি মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে এবং আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন