ঢাকা নিউজ

সরকারি কর্মকর্তারা বাস্তব জীবনের প্রকৃত নায়ক, রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের চৌধুরী

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তারা বাস্তব জীবনের প্রকৃত নায়ক এবং তারা সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান প্রজন্মের মধ্য থেকেই ভবিষ্যতের ডাক্তার, প্রকৌশলী ও রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে।

হুম্মাম কাদের শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উচিত তাদের পিছিয়ে পড়া সহপাঠীদের সহযোগিতা করা। শিক্ষার পরিবেশ উন্নত করতে বর্তমান বছরের মধ্যেই রাঙ্গুনিয়ার অন্তত ১০টি উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই দিনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি সহায়তার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় একটি বিশেষ প্রকল্পের আওতায় পাঁচটি গ্রুপকে মাছ চাষের পোনাসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন সংসদ সদস্য। শিক্ষা, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এ সময় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সরকারি কর্মকর্তারা বাস্তব জীবনের প্রকৃত নায়ক, রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের চৌধুরী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তারা বাস্তব জীবনের প্রকৃত নায়ক এবং তারা সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান প্রজন্মের মধ্য থেকেই ভবিষ্যতের ডাক্তার, প্রকৌশলী ও রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে।

হুম্মাম কাদের শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উচিত তাদের পিছিয়ে পড়া সহপাঠীদের সহযোগিতা করা। শিক্ষার পরিবেশ উন্নত করতে বর্তমান বছরের মধ্যেই রাঙ্গুনিয়ার অন্তত ১০টি উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই দিনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি সহায়তার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় একটি বিশেষ প্রকল্পের আওতায় পাঁচটি গ্রুপকে মাছ চাষের পোনাসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন সংসদ সদস্য। শিক্ষা, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এ সময় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ