ঢাকা নিউজ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ১৭ জেলে আটক ও ১৪ জনের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর আনন্দ বাজার, রনাগোয়াল, হরিসভা, বহরিয়া, হরিণা ও চরমুকুন্দী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ১৩ জনকে ১৫ দিন করে এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ওপর ২০০ টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে। আটককৃতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

অভিযান চলাকালে জেলেদের কাছ থেকে তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জব্দকৃত জাল ও নৌকা বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জাটকা সংরক্ষণে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের এই সমন্বিত অভিযান পরিচালিত হয়। সরকারি সম্পদ রক্ষায় এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মামলা ও দণ্ডপ্রাপ্তদের নাম ইতোমধ্যেই পুলিশের নথিতে তালিকাভুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ১৭ জেলে আটক ও ১৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর আনন্দ বাজার, রনাগোয়াল, হরিসভা, বহরিয়া, হরিণা ও চরমুকুন্দী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ১৩ জনকে ১৫ দিন করে এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ওপর ২০০ টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে। আটককৃতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

অভিযান চলাকালে জেলেদের কাছ থেকে তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জব্দকৃত জাল ও নৌকা বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জাটকা সংরক্ষণে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের এই সমন্বিত অভিযান পরিচালিত হয়। সরকারি সম্পদ রক্ষায় এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মামলা ও দণ্ডপ্রাপ্তদের নাম ইতোমধ্যেই পুলিশের নথিতে তালিকাভুক্ত করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ