জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, বরং আদর্শিক ঐক্যই দলে যোগদানের প্রধান শর্ত। রবিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে কেউ ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্রশিবির করলেও তা মুখ্য নয়; এনসিপিতে আসার পর থেকে তাকে দলের আদর্শ ধারণ করে কাজ করতে হবে। তবে ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ এই দলে স্থান পাবেন না।
নাহিদ ইসলাম উল্লেখ করেন যে, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী, তাদের সবার জন্যই দলের দরজা খোলা। নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, প্ল্যাটফর্ম ভিন্ন থাকলেও তারা দীর্ঘকাল একই আদর্শে একসাথেই ছিলেন, যার আজ আনুষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। দেশের তরুণ প্রজন্মের পাশাপাশি সব বয়সী মানুষকে এনসিপির হাত শক্তিশালী করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও সতর্ক করে বলেন, বাংলাদেশে যেন নতুন কোনো স্বৈরতন্ত্রের উদয় না ঘটে, সে বিষয়ে তরুণদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। গণভোটের মাধ্যমে দেশের মানুষ সংস্কারের পক্ষে যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। জনগণকে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি স্থায়ী গণতান্ত্রিক কাঠামো বিনির্মাণই এনসিপির আগামী দিনের রাজনীতির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন