ঢাকা নিউজ

সংরক্ষিত নারী আসনে ৮৫ শতাংশই ছাত্রদলের: সাবেক নেতা হামিম

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের মধ্যে সাবেক ও বর্তমান ছাত্রদল কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতির কথা তুলে ধরেছেন সংগঠনটির সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা শেখ তানভীর বারী হামিম। সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ছাত্রদল নিয়ে হতাশ না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

হামিম তার পোস্টে উল্লেখ করেন, "যারা ছাত্রদল নিয়ে হতাশ হন তাদেরকে বলি—হতাশ হবেন না। এটাই ছাত্রদল। নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী।" মনোনীত সকল প্রার্থীদের প্রতি অভিনন্দনও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। দুই দিনব্যাপী নিবিড় সাক্ষাৎকার গ্রহণ শেষে এই মনোনয়ন নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তালিকায় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেত্রীদের এই বড় অংশগ্রহণকে সংগঠনের ত্যাগের মূল্যায়ন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে দীর্ঘ সময় রাজপথে সক্রিয় থাকা নারীদের সংসদীয় রাজনীতিতে নিয়ে আসার এই সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে ৮৫ শতাংশই ছাত্রদলের: সাবেক নেতা হামিম

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের মধ্যে সাবেক ও বর্তমান ছাত্রদল কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতির কথা তুলে ধরেছেন সংগঠনটির সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা শেখ তানভীর বারী হামিম। সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ছাত্রদল নিয়ে হতাশ না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

হামিম তার পোস্টে উল্লেখ করেন, "যারা ছাত্রদল নিয়ে হতাশ হন তাদেরকে বলি—হতাশ হবেন না। এটাই ছাত্রদল। নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী।" মনোনীত সকল প্রার্থীদের প্রতি অভিনন্দনও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। দুই দিনব্যাপী নিবিড় সাক্ষাৎকার গ্রহণ শেষে এই মনোনয়ন নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তালিকায় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেত্রীদের এই বড় অংশগ্রহণকে সংগঠনের ত্যাগের মূল্যায়ন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে দীর্ঘ সময় রাজপথে সক্রিয় থাকা নারীদের সংসদীয় রাজনীতিতে নিয়ে আসার এই সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ