ঢাকা নিউজ

১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের ১৩ প্রার্থীর তালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। সংসদীয় বিধান অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী ৭৭টি আসনের বিপরীতে এই জোট মোট ১৩টি সংরক্ষিত নারী আসন লাভ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, মনোনীত ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং জোটের অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন স্থান পেয়েছেন। জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

জোটের অন্যান্য শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বাকি ৩৬টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের ১৩ প্রার্থীর তালিকা প্রকাশ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। সংসদীয় বিধান অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী ৭৭টি আসনের বিপরীতে এই জোট মোট ১৩টি সংরক্ষিত নারী আসন লাভ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, মনোনীত ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং জোটের অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন স্থান পেয়েছেন। জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

জোটের অন্যান্য শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বাকি ৩৬টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ