মঙ্গলবার ভোর ৬টা ২৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা এই মাঝারি মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত কেঁপে ওঠে। অধিক গভীরতার কারণে ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও ভূপৃষ্ঠে এর তীব্রতা তুলনামূলক কম অনুভূত হয়েছে।
আর্থকোয়েক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫.১ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০.৬ কিলোমিটার।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোরে ভারতের মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন