ভারতের হায়দ্রাবাদে নিজের বাড়ির ছাদে গাঁজা চাষের অভিযোগে এক সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ। সোমবার (২০ এপ্রিল) হায়দ্রাবাদের নাচরাম এলাকার ইস্ট গান্ধী নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ১৭টি গাঁজা গাছ জব্দ করে। কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা এই গাছগুলো থেকে প্রায় ১০ কেজি গাঁজা উৎপাদন করা সম্ভব ছিল।
অভিযুক্ত ব্যক্তির নাম সি শশীধর। তদন্তকারী কর্মকর্তারা জানান, শশীধর দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন এবং তার আয়ের একটি বড় অংশ মাদকের পেছনে ব্যয় করতেন। একপর্যায়ে তিনি তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরিটিও হারিয়ে ফেলেন। বেকারত্ব ও চরম আর্থিক সংকটের কারণে বাইরে থেকে মাদক কেনা অসম্ভব হয়ে পড়লে তিনি নিজের বাড়ির ছাদেই গাঁজা চাষের পথ বেছে নেন।
অভিযান চলাকালে পুলিশ দেখতে পায় যে, জব্দ করা গাছগুলোর মধ্যে বেশ কিছু গাছে ইতোমধ্যে ফুল এসেছে এবং কোনো কোনো গাছ উচ্চতায় প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা হয়েছে। গ্রেফতারের পর শশীধরকে আইনি প্রক্রিয়ার জন্য ঘাটকেসর আবগারি স্টেশনে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন