রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আট বছর বয়সী শিশু লামিয়ার চিকিৎসার সার্বিক দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ হোসেন অসুস্থ লামিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। তিনি জানান, এই অসহায় শিশুটির সুস্থ হয়ে ওঠা পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যয় তিনি বহন করবেন। এই সময় তার সঙ্গে মেঘনা উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অগ্নিদগ্ধ শিশু লামিয়া কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের এক দরিদ্র কৃষক সাহাব উদ্দিনের মেয়ে এবং সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। উন্নত চিকিৎসার অভাবে পরিবারটি যখন দিশেহারা, তখন ড. মারুফের এই মানবিক উদ্যোগ শিশুটির সুস্থতার পথে নতুন আশার আলো সঞ্চার করেছে।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন