ঢাকা নিউজ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: অভিযুক্ত রাকিব গ্রেফতার

ছবি : সংগৃহীত

নোয়াখালীতে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার (২২ এপ্রিল) র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা। র‍্যাব জানায়, ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করার সময় ওই গৃহবধূর সঙ্গে রাকিবের পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেন।

পরবর্তীতে সেই ভিডিও ব্যবহার করে রাকিব ব্ল্যাকমেইল শুরু করেন এবং ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছেও ভিডিওটি পাঠিয়ে দেন। অভিযুক্ত যুবক বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ওই নারীর কাছ থেকে ৩ লাখ ৪৭ হাজার টাকা হাতিয়ে নেন এবং আরও ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে গত সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ এলাকা থেকে রাকিবকে গ্রেফতার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: অভিযুক্ত রাকিব গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালীতে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার (২২ এপ্রিল) র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা। র‍্যাব জানায়, ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করার সময় ওই গৃহবধূর সঙ্গে রাকিবের পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেন।

পরবর্তীতে সেই ভিডিও ব্যবহার করে রাকিব ব্ল্যাকমেইল শুরু করেন এবং ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছেও ভিডিওটি পাঠিয়ে দেন। অভিযুক্ত যুবক বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ওই নারীর কাছ থেকে ৩ লাখ ৪৭ হাজার টাকা হাতিয়ে নেন এবং আরও ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে গত সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ এলাকা থেকে রাকিবকে গ্রেফতার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ