দেশের চলমান জ্বালানি সংকটের একটি ‘যৌক্তিক সমাধান’ খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে সংসদ নেতা এই প্রস্তাব দেন। জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে তিনি বিরোধী দলকে এই কমিটিতে তাঁদের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী প্রস্তাব করেন যে, এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমানসংখ্যক পাঁচজন করে সদস্য থাকবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সরকারি দলের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম ঘোষণা করেছেন। বিরোধী দলের পক্ষ থেকে নাম পাওয়া গেলে এই ১০ সদস্যের কমিটি আলোচনার মাধ্যমে সংকটের বাস্তবসম্মত সমাধান সরকারের কাছে পেশ করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশের মানুষের স্বার্থে সরকার যেকোনো গঠনমূলক পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। বিরোধী দলের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলো এই কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হবে এবং বাস্তবসম্মত সুপারিশগুলো সরকার গুরুত্বের সাথে কার্যকর করার উদ্যোগ নেবে। সরকারি দলের সদস্য হিসেবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ছাড়াও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং আরও তিনজন সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আজকের ঘোষণার পর তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি জাতীয় সমস্যা সমাধানের একটি ইতিবাচক কেন্দ্রবিন্দু হবে। বিরোধী দল খুব শীঘ্রই তাদের পাঁচজন সদস্যের নাম জমা দেবে বলে নিশ্চিত করেছে। কয়েকদিন ধরে চলা জ্বালানি তেল ও গ্যাস নিয়ে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হলো।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন