বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে তাঁর পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
অধ্যাপক তানজীমউদ্দিন খান ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে দায়িত্ব পালনকালে ইউজিসির বহুল আলোচিত ‘হিট’ (হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন) প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগে তিনি বেশ সমালোচনার মুখে পড়েন।
গত কয়েকদিন ধরেই শিক্ষা অঙ্গনে গুঞ্জন ছিল যে তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। তাঁর পদত্যাগের ফলে ইউজিসির গুরুত্বপূর্ণ এই সদস্য পদটি এখন শূন্য হলো।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন