মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। আদালতে ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
এর আগে ২০২৫ সালের ৩ মার্চ ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ইমরান হোসেনকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত আজ তাঁর জামিন মঞ্জুর করলেন। রাষ্ট্রপক্ষে এই শুনানিতে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার সূত্র ধরেই তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের নাম সামনে আসে এবং সাদিক অ্যাগ্রোর বিভিন্ন অনিয়ম তদন্ত শুরু হয়। পরবর্তীতে দেশে নিষিদ্ধ ব্রাহমা জাতের গরু আমদানির বিষয়টিও খামারটির বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ হিসেবে যুক্ত হয়।
আলোচিত সেই ‘ছাগল-কাণ্ডের’ পর থেকেই সাদিক অ্যাগ্রো এবং এর মালিক ইমরান হোসেনের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়ম ও অবৈধভাবে পশু আমদানির তথ্য উঠে আসতে থাকে। আজকের এই জামিন আদেশের ফলে দীর্ঘ দিন পর কারাগার থেকে মুক্ত হতে যাচ্ছেন ইমরান হোসেন। তবে মানি লন্ডারিং মামলার অন্যান্য আইনি প্রক্রিয়া যথানিয়মে চলমান থাকবে বলে আদালত সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন