ঢাকা নিউজ

ছাত্রশিবিরের ‘অশালীন বক্তব্য’ ও সহিংসতার বিরুদ্ধে যুবদলের কড়া হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক বক্তব্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ এনে ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও কড়া হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। যুবদল নেতারা অভিযোগ করেন, ছাত্রশিবিরের কিছু সদস্য ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত ও কদর্য মন্তব্য করে রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয় ঘটাচ্ছে।

বিবৃতিতে যুবদল নেতৃবৃন্দ বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও নোংরা ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ এবং পাবনার ঈশ্বরদী কলেজসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর শিবিরের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। তাঁদের মতে, এই ধারাবাহিক সহিংসতা প্রমাণ করে ছাত্রশিবির আবারও তাদের অতীতের ‘দখলদার ও অসহিষ্ণু’ চরিত্রে ফিরে যাচ্ছে।

যুবদল স্পষ্টভাবে জানিয়েছে যে, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস বা গোপন রাজনৈতিক চর্চার জায়গা হতে পারে না। বিবৃতিতে অবিলম্বে এসব সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে। এছাড়া ছাত্রদলের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে এই নৈতিক অবক্ষয় ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যুবদল নেতারা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছাত্রশিবিরের ‘অশালীন বক্তব্য’ ও সহিংসতার বিরুদ্ধে যুবদলের কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক বক্তব্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ এনে ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও কড়া হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। যুবদল নেতারা অভিযোগ করেন, ছাত্রশিবিরের কিছু সদস্য ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত ও কদর্য মন্তব্য করে রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয় ঘটাচ্ছে।

বিবৃতিতে যুবদল নেতৃবৃন্দ বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও নোংরা ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ এবং পাবনার ঈশ্বরদী কলেজসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর শিবিরের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। তাঁদের মতে, এই ধারাবাহিক সহিংসতা প্রমাণ করে ছাত্রশিবির আবারও তাদের অতীতের ‘দখলদার ও অসহিষ্ণু’ চরিত্রে ফিরে যাচ্ছে।

যুবদল স্পষ্টভাবে জানিয়েছে যে, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস বা গোপন রাজনৈতিক চর্চার জায়গা হতে পারে না। বিবৃতিতে অবিলম্বে এসব সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে। এছাড়া ছাত্রদলের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে এই নৈতিক অবক্ষয় ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যুবদল নেতারা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ