ঢাকা নিউজ

ছাত্রদল সভাপতির হিপোক্রেসির রাজনীতি ও শাহবাগে হামলা নিয়ে জুমার তীব্র নিন্দা

ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর ছাত্রদল কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান। জুমা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদল যেভাবে সারা দেশে হামলা চালাচ্ছে, তার বিরুদ্ধে সাধারণ জনগণ মাঠে নামলে তাদের পালানোর পথ থাকবে না।

হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির দ্বিমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জুমা জানান, ছাত্রদল সভাপতি রাকিব ব্যক্তিগতভাবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও পরে আবার পাল্টা প্রতিবাদ মিছিল করেছেন। হিপোক্রেসির এই রাজনীতি থেকে ছাত্রদলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের এক সময় নির্যাতন থেকে বাঁচানো হয়েছিল, আজ তারাই রক্ষাকর্তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, মোসাদ্দেক ও জুবায়েরের নামে 'ছাত্রদলের হাতে চাপাতি' সংক্রান্ত যে পোস্টের দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থানে চলে যায়। এই উত্তেজনার একপর্যায়ে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ডাকসুর দুই নেতাসহ অন্তত ১২ জন আহত হন। ঘটনার সময় জুমার কাছেই আহত নেতাদের ফোন ছিল এবং তিনি নিশ্চিত করেছেন যে তারা কোনো উসকানিমূলক পোস্ট করেননি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছাত্রদল সভাপতির হিপোক্রেসির রাজনীতি ও শাহবাগে হামলা নিয়ে জুমার তীব্র নিন্দা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর ছাত্রদল কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান। জুমা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদল যেভাবে সারা দেশে হামলা চালাচ্ছে, তার বিরুদ্ধে সাধারণ জনগণ মাঠে নামলে তাদের পালানোর পথ থাকবে না।

হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির দ্বিমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জুমা জানান, ছাত্রদল সভাপতি রাকিব ব্যক্তিগতভাবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও পরে আবার পাল্টা প্রতিবাদ মিছিল করেছেন। হিপোক্রেসির এই রাজনীতি থেকে ছাত্রদলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের এক সময় নির্যাতন থেকে বাঁচানো হয়েছিল, আজ তারাই রক্ষাকর্তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, মোসাদ্দেক ও জুবায়েরের নামে 'ছাত্রদলের হাতে চাপাতি' সংক্রান্ত যে পোস্টের দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থানে চলে যায়। এই উত্তেজনার একপর্যায়ে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ডাকসুর দুই নেতাসহ অন্তত ১২ জন আহত হন। ঘটনার সময় জুমার কাছেই আহত নেতাদের ফোন ছিল এবং তিনি নিশ্চিত করেছেন যে তারা কোনো উসকানিমূলক পোস্ট করেননি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ