জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছাত্রশিবিরের বিরুদ্ধে আনা রগকাটা ও গুপ্ত রাজনীতির অভিযোগকে সম্পূর্ণ অপপ্রচার এবং গুজব বলে অভিহিত করেছেন। শুক্রবার সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে আয়োজিত জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, শিবির কোনো রগকাটা রাজনীতি করেছে এমন একটি প্রমাণও কেউ দিতে পারবে না।
সম্মেলনে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের সতর্ক করে দিয়ে বলেন, মিথ্যা ফটোকার্ড বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। যারা দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ছিল বা বর্তমানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে কাজ করছেন, তাদের দিকেই বরং 'গুপ্ত' থাকার ইঙ্গিত করেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের দীর্ঘ অনুপস্থিতির প্রসঙ্গ টেনে তিনি পাল্টা প্রশ্ন তোলেন যে, তবে কি তারাও গুপ্ত ছিল।
গোলাম পরওয়ার দাবি করেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে দেওয়া স্বাধীনতাবিরোধী, রাজাকার বা মৌলবাদীর মতো গালিগুলো ইতোমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন যে, দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে শিবিরকে বিজয়ী করে এসব অপবাদ ক্যানসেল বা বাতিল করে দিয়েছে। এই জয়ই প্রমাণ করে যে দেশের তরুণ কাফেলা হিসেবে ছাত্রশিবির জনগণের কাছে গ্রহণযোগ্য।
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যসহ যশোর-কুষ্টিয়া অঞ্চলের দলীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী এই সম্মেলনে জেলার ৬টি উপজেলা ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের সভাপতিরা অংশগ্রহণ করেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন