ঢাকা নিউজ

ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ডাকসু নেতা ও সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা এবং থানা হেফাজতে শিক্ষার্থীকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি টিএসসি ও কলা ভবন হয়ে ডাকসু কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ক্যাম্পাস দখলের অপচেষ্টার অভিযোগ তোলেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা সমাবেশে বলেন, গত বৃহস্পতিবার শাহবাগ থানায় আব্দুল্লাহ আল মাহমুদের ওপর ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদের আমলেও একদিনে এতজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেনি। এছাড়া বিভিন্ন হলে ‘গণরুম-গেস্টরুম’ কালচার ফিরিয়ে আনার অপচেষ্টা এবং আশরাফুল নামের এক শিক্ষার্থীর ওপর চাপাতি দিয়ে হামলার তীব্র নিন্দা জানান তিনি।

ডাকসু জিএস এস এম ফরহাদ তাঁর বক্তব্যে বলেন, ছাত্রদল এখনো নব্বইয়ের দশকের কায়দায় ক্যাম্পাস দখলের রাজনীতি করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে অন্য বক্তারা অভিযোগ করেন, নিরাপত্তার জন্য থানায় গিয়েও শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ জানান, হত্যার হুমকি পেয়ে তিনি থানায় জিডি করতে গেলেও পুলিশ তা নেয়নি, বরং সারারাত তাঁকে বসিয়ে রেখে হয়রানি করা হয়েছে। অবশেষে পরদিন সকালে একটি সাধারণ অভিযোগ গ্রহণ করা হয়। সমাবেশে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলবে না বলে স্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ