ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন জামায়াত-শিবিরের কড়া সমালোচনা করে বলেছেন, এই সংগঠনটি বর্তমানে একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুবদল যখন রাজপথে নামবে, তখন জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। শুক্রবার রাতে মাগুরার শালিখা উপজেলার কাঁঠালবাড়িয়া ভিটারপাড়ায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, জামায়াত-শিবির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের পরিকল্পনা করছে। তিনি আরও দাবি করেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও জমিজমা দখলের পাঁয়তারা করছে, যা ১৯৭১ সালের রাজাকারদের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে কিছু সুযোগ-সুবিধা পেয়ে জামায়াত নিজেদের অনেক বড় মনে করছে। ছাত্রদল বর্তমানে এসব অপতৎপরতা মোকাবিলা করার চেষ্টা করছে, তবে যুবদল পূর্ণ শক্তিতে মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হবে। সন্ত্রাসীরা যখন লাগামছাড়া হয়ে যায়, তখনই জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলে নয়নের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন