ঢাকা নিউজ

নাটোরে বাড়ির টয়লেটে ১০৮ লিটার ডিজেল, আটক ও জরিমানা

ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে একটি ভাড়া বাসার টয়লেটে অবৈধভাবে মজুত করা ১০৮ লিটার ডিজেল জব্দ করেছে র‍্যাব ও উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানাইদহ এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে সজিব হোসেন নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, ধানাইদহ সমবায় ফিলিং স্টেশনের পেছনের একটি বাড়িতে মনমোহন টোব্যাকোর ম্যানেজার সজিব হোসেন ভাড়া থাকতেন। অভিযানের এক পর্যায়ে বাসার টয়লেটে তল্লাশি চালিয়ে কয়েকটি কনটেইনারে লুকিয়ে রাখা এই বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অপরাধে অভিযুক্ত সজিব হোসেনকে তাৎক্ষণিক জরিমানা করা হয়। জব্দকৃত ডিজেলগুলো সময় নষ্ট না করে স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নাটোরে বাড়ির টয়লেটে ১০৮ লিটার ডিজেল, আটক ও জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

নাটোরের বড়াইগ্রামে একটি ভাড়া বাসার টয়লেটে অবৈধভাবে মজুত করা ১০৮ লিটার ডিজেল জব্দ করেছে র‍্যাব ও উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানাইদহ এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে সজিব হোসেন নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, ধানাইদহ সমবায় ফিলিং স্টেশনের পেছনের একটি বাড়িতে মনমোহন টোব্যাকোর ম্যানেজার সজিব হোসেন ভাড়া থাকতেন। অভিযানের এক পর্যায়ে বাসার টয়লেটে তল্লাশি চালিয়ে কয়েকটি কনটেইনারে লুকিয়ে রাখা এই বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অপরাধে অভিযুক্ত সজিব হোসেনকে তাৎক্ষণিক জরিমানা করা হয়। জব্দকৃত ডিজেলগুলো সময় নষ্ট না করে স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ