হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনার পর এখন আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছেন ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। অনুষ্ঠানের ঠিক আগে ফক্স নিউজকে দেওয়া তার একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছিলেন— ‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’।
সাক্ষাৎকারে লেভিট সবাইকে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা দেখার আহ্বান জানিয়ে বলেছিলেন, ট্রাম্প লড়াইয়ের জন্য প্রস্তুত এবং তার বক্তব্য হবে বিনোদনমূলক ও ‘ক্লাসিক’ ঘরানার। ওই সময় তিনি ‘দেয়ার উইল বি শটস ফায়ার্ড টুনাইট’ (There will be shots fired tonight) বাক্যটি ব্যবহার করেন। রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণত প্রতিপক্ষকে কথার বাণে ঘায়েল করা বা তীব্র কটাক্ষ করার ক্ষেত্রে এই বাক্যটি রূপক অর্থে ব্যবহৃত হয়।
তবে রূপক এই মন্তব্যই কিছুক্ষণ পর ভয়াবহ বাস্তবে রূপ নেয় যখন ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাংকুয়েট হলে সত্যিকারের গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে দুই হাজারেরও বেশি অতিথির মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই প্রাণভয়ে টেবিলের নিচে বা নিরাপদ আশ্রয়ে চলে যান। পরিস্থিতি সামাল দিতে সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেয়।
লেভিটের এই মন্তব্যের ভিডিওটি বর্তমানে এক্সে (সাবেক টুইটার) ৪০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। নেটিজেনরা এই অদ্ভুত সমাপতন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই একে ‘অদ্ভুতভাবে সত্য হওয়া’ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন, আবার কেউ কেউ একে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্কে মেতেছেন। শেষ পর্যন্ত বন্দুকধারী আটক হলেও প্রেস সচিবের ওই মন্তব্যটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন