হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো সন্দেহভাজন হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে আসা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামক ওই ব্যক্তিকে এই ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।
শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠান চলাকালীন হোটেলের ঠিক বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে প্রায় পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
সিএনএন জানিয়েছে, কর্তৃপক্ষ হামলাকারী ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এখনো আনুষ্ঠানিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেনি। তবে ডানপন্থী অ্যাক্টিভিস্ট লরা লুমারসহ একাধিক সূত্র একই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ট্রাম্প এবং ভ্যান্স দুজনেই সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পর পর পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয় সিক্রেট সার্ভিস। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দের পর ব্যাংকুয়েট হল খালি করে দেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চিফ জেফারি ক্যারল ও মেয়র মিউরিয়েল বাউজার কাজ করছেন। এই হামলার চেষ্টার ঘটনায় ওয়াশিংটন জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন