ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে আটক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এফবিআই জানিয়েছে, তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস বর্তমানে ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আটককৃত ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ। ট্রাম্প বলেন, "লোকটিকে আটক করা হয়েছে। তারা তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েছে। সে মানসিকভাবে খুবই অসুস্থ। আমরা চাই না এ ধরনের কোনো ঘটনা ঘটুক।"
শনিবার রাতের এই ঘটনায় সিক্রেট সার্ভিস এজেন্টদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে ট্রাম্প বলেন, নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া ছিল ‘অসাধারণ’। তিনি আরও জানান, এই আকস্মিক হামলা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য বেশ বড় একটি মানসিক ধাক্কা ছিল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভয় পেয়ে পিছিয়ে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট করে বলেন, "কাউকে আমাদের সমাজকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে দেব না। আমরা কোনো কর্মসূচি বাতিল করব না এবং এই নৈশভোজ আবারও আয়োজন করব।"
উল্লেখ্য, ২ হাজার ৬০০ অতিথির উপস্থিতিতে এই অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সিক্রেট সার্ভিস সদস্যরা তৎক্ষণাৎ ট্রাম্প ও ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, মন্ত্রিসভার কোনো সদস্য বা আমন্ত্রিত অতিথিরা এই ঘটনায় আহত হননি।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন