ঢাকা নিউজ

নৌ-অবরোধ ও হুমকি মোকাবিলায় অনড় ইরান

নৌ-অবরোধ ও হুমকি মোকাবিলায় অনড় ইরান
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ ও হুমকির মুখে তেহরান কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। ইরানের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন, চলমান সংঘাত নিরসনে আলোচনা শুরু করার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই বিদ্যমান বাধাগুলো দূর করতে হবে। বিশেষ করে ইরানি বন্দরগুলোর ওপর দেওয়া নৌ-অবরোধ প্রত্যাহার করা আলোচনার প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেন যে, তেহরান যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় যাবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান সবসময় একটি সৎ ও একনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি রক্ষায় অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।

ইসলামাবাদে গত শুক্রবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আগমনের পর দুই দেশের মধ্যে আলোচনার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনার জন্য তার প্রতিনিধি পাঠানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে আরাগচি পাকিস্তান ত্যাগ করার পরপরই ট্রাম্প তার প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

নৌ-অবরোধ ও হুমকি মোকাবিলায় অনড় ইরান

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ