২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দশম সভা শুরু হয়েছে। রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমান সরকারের আমলে এটি দ্বিতীয় একনেক সভা। এর আগে গত ৬ এপ্রিল নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল। এবারের সভায় দেশের বিভিন্ন খাতের উন্নয়নের লক্ষ্যে মোট ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে।
সভায় সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক মন্ত্রী অংশগ্রহণ করেছেন। উপস্থিতদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশ নিয়েছেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন