ঢাকা নিউজ

১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক নিয়োগ

ছবি : সংগৃহীত

খাদ্য ও পরিবেশ অধিদপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার এ সংক্রান্ত পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব প্রতিষ্ঠানের শীর্ষ পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন মু. জসীম উদ্দিন খান এবং পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন মো. লুৎফর রহমান। এ ছাড়া কৃষি বিপণন অধিদপ্তরে এম এম আরিফ পাশা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরে খোন্দকার আনোয়ার হোসেনকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন এবং ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে দিল আফরোজ, পেটেন্ট ও শিল্প নকশা অধিদপ্তরে এ এস এম মুস্তাফিজুর রহমান এবং এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। এ ছাড়া গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটে দেলোয়ার হোসেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ে হাসান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মোহাম্মদ হাবীবুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক নিয়োগ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ