ঢাকা নিউজ

পাথরঘাটায় অবৈধভাবে মজুত করা ১২৬০ লিটার জ্বালানি উদ্ধার

ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২৬০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার রাতে উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন ‘সাইফুল স্টোর’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেল, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৯০০ টাকা।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম জ্বালানি সংকট তৈরি ও অতিরিক্ত মূল্যে বিক্রির তৎপরতা ঠেকাতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ এই জ্বালানি মজুত রাখার প্রমাণ পায় কোস্টগার্ড সদস্যরা। রোববার দুপুরে পাথরঘাটা স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বাজারে বিক্রি করার নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

পাথরঘাটায় অবৈধভাবে মজুত করা ১২৬০ লিটার জ্বালানি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২৬০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার রাতে উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন ‘সাইফুল স্টোর’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেল, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৯০০ টাকা।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম জ্বালানি সংকট তৈরি ও অতিরিক্ত মূল্যে বিক্রির তৎপরতা ঠেকাতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ এই জ্বালানি মজুত রাখার প্রমাণ পায় কোস্টগার্ড সদস্যরা। রোববার দুপুরে পাথরঘাটা স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বাজারে বিক্রি করার নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ