ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার উদ্দেশ্য সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পুলিশি হেফাজতে থাকা অ্যালেন তদন্তকারীদের জানিয়েছেন, তার মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলা চালানো। সিবিএস নিউজ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
তদন্তে জানা গেছে, শনিবার রাত ১২টা ৩৫ মিনিটে অ্যালেন হোটেলের লবিতে প্রবেশ করেন এবং নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। এই প্রচেষ্টায় ব্যর্থ হয়ে তিনি গোলাগুলি শুরু করেন, যা পাঁচ থেকে আট রাউন্ড পর্যন্ত স্থায়ী হয়েছিল। এ সময় একজন নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে কাছ থেকে গুলি ছোড়া হলেও বুলেটপ্রুফ ভেস্টের কারণে তিনি প্রাণে বেঁচে যান।
হামলাকারী অ্যালেনের বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ আনা হয়েছে—সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা। আগামী সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো। বর্তমানে তাকে কঠোর নিরাপত্তা ও নিবিড় জিজ্ঞাসাবাদের আওতায় রাখা হয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন