ঢাকা নিউজ

সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত ২৫২, চিকিৎসাধীন ৫৪

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলাজুড়ে বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫২ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলার সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানিয়েছেন, বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন এবং সদর হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি আছেন। এছাড়া খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জনসহ শাহজাদপুর, বেলকুচি, রায়গঞ্জ ও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

জেলায় হামের প্রাদুর্ভাব ক্রমশ বাড়তে থাকায় শিশুদের সুরক্ষায় গত ২০ মার্চ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামী ২০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত ২৫২, চিকিৎসাধীন ৫৪

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলাজুড়ে বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫২ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলার সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানিয়েছেন, বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন এবং সদর হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি আছেন। এছাড়া খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জনসহ শাহজাদপুর, বেলকুচি, রায়গঞ্জ ও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

জেলায় হামের প্রাদুর্ভাব ক্রমশ বাড়তে থাকায় শিশুদের সুরক্ষায় গত ২০ মার্চ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামী ২০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ