ঢাকা নিউজ

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলের বিমান হামলা, নিহত ১৪

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের খবর নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন শিশু ও দুইজন নারী রয়েছেন এবং এই হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন। একই দিনে দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালীন একজন ইসরাইলি সেনা নিহতের খবরও নিশ্চিত করেছে তেল আবিব।

চলমান যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে গত কয়েকদিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সীমান্ত পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই গেয়ে জানিয়েছেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার ও স্বাধীনতা ইসরাইলের রয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই অভিযানের লক্ষ্য শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং উদীয়মান যেকোনো হুমকি নস্যাৎ করা।

উদ্ভূত পরিস্থিতিতে ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাতটি শহরের বাসিন্দাদের অতি দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যেকোনো তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তারা এই এলাকাগুলোতে সামরিক তৎপরতা জোরদার করার ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টা চললেও এই নতুন সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলের বিমান হামলা, নিহত ১৪

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের খবর নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন শিশু ও দুইজন নারী রয়েছেন এবং এই হামলায় আরও ৩৭ জন আহত হয়েছেন। একই দিনে দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালীন একজন ইসরাইলি সেনা নিহতের খবরও নিশ্চিত করেছে তেল আবিব।

চলমান যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে গত কয়েকদিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সীমান্ত পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই গেয়ে জানিয়েছেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার ও স্বাধীনতা ইসরাইলের রয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই অভিযানের লক্ষ্য শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং উদীয়মান যেকোনো হুমকি নস্যাৎ করা।

উদ্ভূত পরিস্থিতিতে ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাতটি শহরের বাসিন্দাদের অতি দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যেকোনো তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তারা এই এলাকাগুলোতে সামরিক তৎপরতা জোরদার করার ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টা চললেও এই নতুন সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ