মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে হাইকোর্টে সশরীরে উপস্থিত হয়ে আগাম জামিন আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার সকালে তিনি হাইকোর্টে উপস্থিত হন এবং একটি দ্বৈত বেঞ্চে এই জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২ এপ্রিল, যখন সিরাজগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি হুমায়ুন কবির মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করেছেন এবং ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন। এই মন্তব্যের ফলে সংক্ষুব্ধ হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় এই মামলাটি করা হয়।
এর আগে আদালত তাকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও তিনি নির্ধারিত তারিখে উপস্থিত হননি। এর ফলে গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরোয়ানা জারির পর আইনি সুরক্ষা পেতেই তিনি আজ উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন