ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত নৈশভোজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাই মূল লক্ষ্য বা ‘টার্গেট’ ছিলেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার রাতের ওই অনুষ্ঠানে হঠাৎ গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও শীর্ষস্থানীয় কোনো নেতা হতাহত হননি।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্ল্যাঞ্চ উল্লেখ করেন, হামলাকারীর মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা। তবে কঠোর নিরাপত্তা বলয়ের কারণে হামলাকারী তার পরিকল্পনায় খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি।
তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনযোগে শিকাগো হয়ে ওয়াশিংটনে এসেছিলেন। তিনি হোটেলের ভেতরেই আগ্নেয়াস্ত্রটি জোড়া লাগিয়েছিলেন কি না, সেই বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। ব্ল্যাঞ্চ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি তদন্ত কাজে কোনো সহযোগিতা করছেন না এবং আজ সোমবার তার বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন