ঢাকা নিউজ

যুদ্ধ বন্ধে ইরানের তিন স্তরের নতুন শান্তি প্রস্তাব

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে তিন পর্যায়ের একটি নতুন প্রস্তাব পেশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন দ্বিতীয় দফা সংলাপে বসতে চাইলে এই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা হতে পারে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাবটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।

ইরানের নতুন প্রস্তাবের প্রথম পর্যায়ে শর্ত দেওয়া হয়েছে যে, যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সেই সঙ্গে লেবানন ও ইরানে আর কোনো আগ্রাসী হামলা হবে না— যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এই নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে, প্রথম শর্তটি মেনে নেওয়া হলে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির প্রশাসনিক ও পরিচালনা কাঠামো নিয়ে আলোচনা শুরু হবে।

প্রস্তাবটির তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে বলা হয়েছে, যদি আগের দুই স্তরে সব পক্ষ একটি মীমাংসায় পৌঁছাতে পারে, তবেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার পথ প্রশস্ত হবে। এই প্রস্তাবের বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র অলিভিয়া ওয়ালেস সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র কেবল এমন চুক্তিতেই সায় দেবে যা তাদের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখবে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হয়। এরপর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান ও পাকিস্তান সফর শেষে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে আলোচনার ইঙ্গিত দেওয়ার পরপরই ইরানের পক্ষ থেকে এই নতুন তিন স্তরের শান্তি প্রস্তাব সামনে এলো।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের তিন স্তরের নতুন শান্তি প্রস্তাব

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ